সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে ১৯৭০ সালে অত্র আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়টি জুনিয়ার স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি অত্র এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্যক্তিবর্গের সহায়তায় দান হিসাবে প্রায় এক একর জমি সংগ্রহ করেন এবং বিভিন্ন জায়গায় উক্ত জমি গুলি এওয়াজ বিনিময়ের মাধ্যমে গ্রামের কেন্দ্র স্থলে একই জায়গায় অখন্ড প্লটে পরিনত করেন। পাঠদানের নিমিত্তে গ্রামের সব স্থরের মানুষের সহযোগীতায় গাছের গুড়ি ও বাশ খাট সংগ্রহ করে। একটি গোলপাতার ঘর নির্মান করেন। শিক্ষা দানের জন্য গ্রাম সহ পাশ^বর্তী এলাকার শিক্ষিত যুবকরাও এগিয়ে আসেন। অতপর নব নির্মিত বিদ্যালয়ের নাম করনের জন্য একটি সাধারন সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে অত্র অঞ্চলের দরবেশ খ্যাত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পীরজাদা জনাব মোঃ আব্দুর রহিম (রহঃ) সাহেবের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রতিষ্ঠাকারী সেই সকল গুণীজনেরা বর্তমানে বেচে না থাকলেও বিদ্যালয়টি ধীরে ধীরে বিভিন্ন শাখা প্রশাখা বিস্তারের মাধ্যমে বর্তমানে একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অত্র এলাকায় শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও যশোর শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। বৃটিশ ঔপনিবেশিক আমলে মহৎপ্রাণ ব্যক্তি বাবু মথুরানাথ কুন্ডু মহাশয়ের প্রচেষ্টায় ১৮৫৬ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী কুমারখালী এম এন পাইলট (মডেল) মাধ্যমিক বিদ্যালয় ।
খুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরিই আমাদের লক্ষ্য ।
কৃষি বিজ্ঞান শিক্ষক
সহকারী শিক্ষক (কম্পিউটার শিক্ষক)
সহকারী শিক্ষক (বাংলা)
সহকারী শিক্ষক (ইংরেজি)
সহকারী শিক্ষক (গণিত)
সহকারী শিক্ষক (তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান)
সহকারী শিক্ষক (শরীরচর্চা)
সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
সহকারী শিক্ষক (বাংলা)
সহকারী শিক্ষক (ইংরেজি)
সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
সহকারী শিক্ষক (ব্যবসা শিক্ষা
দারোয়ান
পরিচ্ছন্ন কর্মী
নৈশ প্রহরী
অফিস সহায়ক
নিরাপত্তা কর্মী
আয়া